শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৪৮ পিএম, ২০২৫-১১-০৯
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আবুতোরাব বাজারে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, দুপুর ১২টার দিকে রান্না করার গ্যাসের চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন ধরে যায়। তিনি নিজের কাপড় বা কাঁথা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসায় কেউ না থাকায় তিনি অতিরিক্ত ধোঁয়ার কারণে শাস-নিশ্বাস নিতে না পারায় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে রানা ঘরে পড়ে থাকেন। পরে বাইরে থেকে ধোঁয়া দেখে লোকজন রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বামী মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি মারা যায়।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিষয়টি অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited