চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়ার ভাটিখাইনে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধে হামলা - আহত ৩

উখিয়া প্রতিনিধি ::    |    ০৫:৩৭ পিএম, ২০২০-০৯-০৫

পটিয়ার ভাটিখাইনে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধে হামলা - আহত ৩

পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে ২ নং ওয়ার্ডে বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের  এলোপাতাড়ি পিটিয়ে এবং হামলা চালিয়ে একই পরিবারের ৩ জন আহত করেছে  মর্মে অভিযোগ পাওয়া গেছে।
মোঃ আলী মিয়া চোখে এবং তার স্ত্রী, মেয়ের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর শুক্রবার  দুপুর ১২ টার সময় সাবেক চেয়ারম্যান জাফর আহমদ এর বাড়িতে। 
আহতরা হলেন, মোঃ আলী মিয়া, তার স্ত্রী ছেনোয়ারা বেগম, মেয়ে কলেজ শিক্ষার্থী ঝিনু আকতার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করে।
পরে মোঃ আলী মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম বাদী হয়ে একই বাড়ির নূর ছৈয়দ, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মোঃ আলী মিয়ার সাথে প্রতিপক্ষ নূর ছৈয়দ গং এর মধ্যে বাড়ির বসতঘর নিয়ে বিরোধ চলে আসছিল।
এর পূর্বে গত ২৯ আগষ্ট এ সংক্রান্ত বিরোধ দেখা দিলে মোঃ আলী মিয়া পটিয়া থানায় অভিযোগ দায়ের করে।
এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে থানার অভিযোগ তদন্তধীন থাকা অবস্থায় ৪ সেপ্টেম্বর শুক্রবার  দুপুর ১২ টার সময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আইন পরিপন্থী ভাবে জনতা গঠন করে মোঃ আলী মিয়ার বসতঘরে অনধিকার প্রবেশ করে ঘরের উত্তর পাশে পাকা দেওয়াল ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ঘরের মালামাল নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়। এছাড়াও প্রতিপক্ষরা ঘরের আলমারি থেকে এক লক্ষ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রদি, ৩ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। তাদের এমন কাজে বাঁধা মারধর সহ হত্যার হুমকি ধামকি দিচ্ছে বলে বাদী ছেনোয়ারা বেগম জানান। মোঃ আলী মিয়া জানান, তাদেরকে বসতঘর থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষরা সন্ত্রাসী পথ বেছে নিয়ে আমাদের উপর হিংস্র ভাবে হামলা চালায় । এমনকি মোঃ আলী মিয়ার বসতঘর দখলে নিতে প্রতিপক্ষরা মরিয়া হয়ে উটেছে। মোঃ আলী মিয়া এ ব্যাপারে পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেছেন, এবং দোষীদের শাস্তি দাবী করেছেন। 
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর