শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৫:৩৬ পিএম, ২০২০-১০-১৪
লোহাগাড়ায় ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন। আটককৃতরা হল চাঁদপুর ফরিদগঞ্জ চাঁন্দা বাজার এলাকার ইসমাঈল হোসেনের পুত্র আরিফুলাহ (৩৩) ও লালমনিরহাট হাতিবান্দা ধুবনী তায়েজ উদ্দিনের পুত্র দুলাল মিয়া (৩৫)। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় পৃথক অভিযানে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়া ও এসআই দুলাল বাড়ৈদর নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে মোটর সাইকেল যোগে ইয়াবা পাচারকালে আরিফুলাহদর কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং একই স্পটের প্রাইভেট কারে তলাশি চালিয়ে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২মাদক কারবারীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মাদক দ্রব্য, নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১৪ অক্টোবর সকালে তাদের কে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited