শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৮:০০ পিএম, ২০২১-০৮-৩১
চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় ১১টি ইউনিয়নে লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই অবাধে চলছে প্রায় শতাধিক ফার্মেসী। ১১টি ইউনিয়নে নিবন্ধন ছাড়া কয়টি ফার্মেসী আছে তার সঠিক হিসাবও দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে এসব ফার্মেসীগুলো করোনা মহামারিকে কেন্দ্র করে নকল, মানহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করেছে চড়া দামে এবং তারা রেজিস্টার্ড চিকিৎসকের ছাড়পত্র ছাড়াই ক্রেতা চাহিবা মাত্র অথবা রোগীর রোগের বর্ণনা শুনে অনুমান করে দিয়ে দেয় এন্টিবায়োটিক, ঘুমের ও যৌন উত্তেজক ওষুধ। এতে করে জনস্বাস্থ্য চরম হুমকিতে পড়ছে। উপজেলায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোর আশে পাশের ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে লাইসেন্সবিহীন এসব ফার্মেসীগুলো। কোনো ধরণের কেমিস্ট বা ফার্মাসিস্ট না থাকলেও সবধরনের রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে ছোটখাটো
অপারেশন ও করানো হচ্ছে এসব ফার্মেসীগুলোতে। নামপ্রকাশ না করার শর্তে একাধিক ফার্মেসীর মালিকরা জানান, ড্রাগ লাইসেন্স পাওয়াটা বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে তাই লাইসেন্স ছাড়াই ওষুধ বিক্রয় করতেছি কোন সময় তো কোনো ধরণের সমস্যা হয়নি এখনও। যদি বেশী সমস্যা হয় তাহলে ঘুষ দিয়ে হলেও লাইসেন্স বানিয়ে নিতে হবে বলে জানান। ১৯৪৬ সালের ড্রাগস রুলস অনুযায়ী এসমস্থ ফার্মেসীগুলোতে ওষুধ মজুদ, প্রদর্শন ও বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ। আর এভাবে ব্যবসা পরিচালনার জন্য ওষুধ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন উপজেলাবাসী। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবু জাহিদ মুহাম্মদ সাইফউদ্দীন জানান, ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের পক্ষ থেকে ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছে যেসব ফার্মেসীর লাইসেন্স হালনাগাদ নেই তাদের রিনিউ করার সময় দেওয়া হবে। আর যাদের লাইসেন্স নেই কিন্তুু দোকানের মান ভালো তাদের লাইসেন্সের আওতায় আনা হবে। যাদের অবস্থা একেবারেই খারাপ সেসব ফার্মেসী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এবিষয়ে কাজ শুরু করে দিয়েছি বলে জানান তিনি। এব্যাপারে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধূরী বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ সেবনের ফলে রোগীদের মধ্যে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে তাই মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি ওষুধ প্রশাসনের অধিদপ্তরকে নিয়মিত অভিযান চালানোর পরামর্শ দেন তিনি। এব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) তানভীর হাসান চৌধূরী জানান, উপজেলার আশেপাশে ফার্মেসীগুলোতে নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ, ওষুধ রাখার অভিযোগে তিনবারে অভিযান পরিচালনা করে প্রায় ১৩টি দোকানদারকে জরিমানা করা হয়। শীঘ্রই উপজেলার ১১টি ইউনিয়নের ফার্মেসীগুলোতে ওষুধ প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেন তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited