চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচিতে এমপি সাচিং প্রু জেরী

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৪৪ পিএম, ২০২৬-০৭-০২

আলীকদমে উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচিতে এমপি সাচিং প্রু জেরী

এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:

বান্দরবানের আলীকদম উপজেলায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা, জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য উপজেলা পরিষদের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

দুপুরে সীমান্তবর্তী দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামুহুরী এলাকার দরিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমের সভাপতিত্বে হাম রোগে আক্রান্ত পরিবারগুলোর মাঝে অনুদান বিতরণ এবং জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ জন উপকারভোগীকে জনপ্রতি ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া হাম রোগে আক্রান্ত ১৮৩ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৩৪৩ জনের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, কুরুকপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাকনাও ম্রোসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর