শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৩ পিএম, ২০২০-১১-১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বাধীন পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন, পরিচালক কামরুল হাসান এফসিএ, নিরীক্ষক প্রতিনিধিসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশ পাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি মন্জুরে খোদা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন। কোম্পানির চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরও ভালো করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় বিগত অর্থবছরের জন্য ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ এবং কোম্পানির ৩০ জুন ২০২০ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক নিয়োগ এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য বিষয় অনুমোদন হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited