চট্টগ্রাম   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি জেলে আহত

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫১ পিএম, ২০২৬-০৮-০৬

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন রাখাইন এলাকার ডেকুবুনিয়া অংশে এ ঘটনা ঘটে।
আহত জেলে মো. বদিউল আলম (৪৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা এবং মো. সোনা মিয়ার ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই বিস্ফোরণে উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মো. বদিউল আলম (৪৫) আহত হয়েছেন।
তিনি জানান, আহত ব্যক্তি নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে এসে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রিটেলেড নিউজ

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত

সর্পদংশন ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে যাওয়া জরুরি- ডা. সেখ ফজলে রাব্বি

সর্পদংশন ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে যাওয়া জরুরি- ডা. সেখ ফজলে রাব্বি

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অ...বিস্তারিত

রাঙামাটির কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত

কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড়

কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড়

আলমগীর মানিক, রাঙামাটি : ‘বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দি...বিস্তারিত

জনস্বাস্থ্যের অনিয়ম তদন্তে এসে সন্তোষজনক বললেন দুদকের সহকারী পরিচালক

জনস্বাস্থ্যের অনিয়ম তদন্তে এসে সন্তোষজনক বললেন দুদকের সহকারী পরিচালক

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মাঠ পর্যায়ে তদন্ত...বিস্তারিত

দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেখক-সাংবাদিক ও সংগঠক আবদুল্লাহ ...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত

সর্বশেষ খবর