চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে উদ্ধার হলো বাঁশখালী’র অপহৃত শিশু

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৮:০৯ পিএম, ২০২৫-১০-১৫

চন্দনাইশে উদ্ধার হলো বাঁশখালী’র অপহৃত শিশু

চট্টগ্রামের বাঁশখালি থানার ছনুয়া ইউনিয়ন থেকে অপহরণের একদিন পর অপহৃত পাঁচ মাস বয়সী শিশুকে চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মুরাদাবাদ মাইজপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত সোমবার (১৩ অক্টোবর) বিকাল দুইটার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আলীজ্জান বর বাড়ি থেকে মোঃ মনজুর আলমের পাঁচ মাস বয়সী শিশু মো. আদিয়াত অপহরণ হয়। শিশু আদিয়াতের মা কুলছুমা বেগম জানান, গতকাল (সোমবার) দুপুরে বাবার কোল থেকে শিশু আদিয়াতকে পার্শ্ববর্তী মো. রিদুয়ান কোলে নেয়। কোলে নিয়ে আদর করার ছলে এক পর্যায়ে আদিয়াতকে নিয়ে পালিয়ে যায় সে। পরে আদিয়াতের বাবা বাদী হয়ে মো. রিদুয়ানের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে চন্দনাইশ উপজেলায় শিশু আদিয়াতের অবস্থান খুঁজে পায়।

পরে মঙ্গলবার বিকালে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক রাকিব হোসেন ও পুলিশ উপপরিদর্শক নয়ন আচার্য উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুরাদাবাদ মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওমান প্রবাসী নাজিম উদ্দীনের স্ত্রী রোবাইদা সুলতানা তানজুর কাছ থেকে শিশু আদিয়াতকে উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে আসে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার পুলিশ উপপরিদর্শক জামাল হোসেনের নিকট হস্তান্তর করেন। 

এ বিষয়ে রোবাইদা সুলতানা তানজুর নিকট জানতে চাইলে তিনি জানান, গত ১১ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সন্তান হচ্ছিলো না। মাতৃত্বের স্বাদ পেতে সন্তান দত্তক নেওয়ার জন্য বিভিন্নজনকে খোঁজ খবর নিতে বলেন। অবশেষে তার ফুফাতো ভাই পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আমিনুল ইসলামের মাধ্যমে তার বন্ধু রিদুয়ানের কাছ থেকে থেকে পটিয়া আমজুর হাট এলাকা থেকে শিশু আদিয়াতকে এক লাখ বিশ হাজার টাকার বিনিময়ে দত্তক নেন তিনি। দত্তক নেওয়ার সময় রিদুয়ান নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেয় এবং শিশুটির জন্মের সময় শিশুটির মা মারা গেছে বলে জানায়। এতদিন রিদুয়ানের বোনের কাছে থাকলেও এখন শিশুটিকে তার বোন রাখতে অপারগতা প্রকাশ করায় রিদুয়ান শিশুটিকে দত্তক দিচ্ছে বলে জানায়।

এদিকে রিদুয়ানের কথা সরলমনে বিশ্বাস করে স্ট্যাম্পে লিখিত করার মাধ্যমে শিশুটিকে  দত্তক নেওয়ার পর আদর যত্নে লালল পালনের স্বপ্ন দেখছিলেন ১১বছরের বিবাহিত জীবনে সন্তানহীন রোবাইদা সুলতানা তানজু। বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটা মানতেই পারছে না সে। শিশু আদিয়াতকে তার আসল মায়ের কাছে হস্তান্তরকালে অঝোর কান্নায় ভেঙে পড়েন রোবাইদা সুলতানা তানজু। 

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরওয়ার বলেন, পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে উদ্ধার করে রোবাইদা সুলতানা তানজুসহ বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর