শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২১-০৬-২৮
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলা করার জন্য দেশব্যাপী একযোগে সাতদিন কঠোরভাবে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল উপজেলায় লকডাউন সফল করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। তাঁরই ধারাবাহিকতায় মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে স্বাস্থ্য বিধি-নিষেধ অমান্য করায় পথচারী, বাস, মাইক্রো, দোকানদারদের জরিমানা করা হয়েছে। ২৮ জুন (সোমবার) দুপুরে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুর রহমান ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন এঁর যৌথ অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা ও মীরসরাই উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নির্মুল) আইন ২০১৮ এঁর বিভিন্ন ধারায় সর্বমোট সাড়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর হোসেন মামুন জানান, সরকার (কোভিড-১৯) পরিস্থিতি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন পালনের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে সচেতনতার জন্য যাঁরা স্বাস্থ্যবিধি অমান্য করছে তাঁদের সাজা ও জরিমানা করা হয়েছে। তাই অত্র উপজেলার সকলকে সরকারি নির্দেশনা মানতে বিনীত আহবান জানান মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited