চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফেসবুকে ঘোষণা, এনসিপির রাঙামাটি প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন বিপিন চাকমা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৩:২৮ পিএম, ২০২৫-১২-০১

ফেসবুকে ঘোষণা, এনসিপির রাঙামাটি প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন বিপিন চাকমা

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রধান সমন্বয়কারী বিপিন জোতি চাকমা রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন—‘আমি, বিপিন জোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, রাঙামাটি পার্বত্যজেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতি পত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করবো।’
রাঙামাটি পার্বত্য জেলায় এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন বিপিন জোতি চাকমা। তার এই আকস্মিক পদত্যাগের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা সৃষ্টি করেছে। যদিও তিনি ব্যক্তিগত ও মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তবে এর পেছনে অন্য কারণ আছে কি না—এ নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
এর আগে গত ১৪ নভেম্বর এনসিপির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। এক মাসের ব্যবধানে দুই নেতার সরে দাঁড়ানোর ঘটনাকে কেউ কেউ দলীয় অভ্যন্তরীণ অসন্তোষ বা মান-অভিমানের ফল বলে মনে করছেন। তবে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি।
পদত্যাগের বিষয়ে বিপিন জোতি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি ব্যক্তিগত কারণে। কারো জন্য কোনো কিছু থেমে থাকে না।’

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর