চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০৬:৫২ পিএম, ২০২০-১০-১২

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

কক্সবাজারের চকরিয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ও পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধ ভাবে মাতামুহুরী নদী থেকে ড্রেজার ও সেলোমেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে নদীতে ভাসমান বড় বেইজ এর উপর স্থাপিত ড্রেজার ২টিসহ মোট ১২টি মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলন কাজে নিয়োজিত ১জনকে আটক করা হয়েছে। সম্প্রতি বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুরে চকরিয়ার  মাতামুহুরী নদীর বিভিন্ন বালু পয়েন্টে চকরিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে বেতুয়াবাজার, কৈয়ারবিল, হালকাকারা ও লক্ষ্যারচরসহ বিভিন্ন পয়েন্টে নদীতে ভাসমান বড় বেইজের ড্রেজার ও সেলোমেশিন মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। বিষয়টি প্রশাসনের নজরে আসলে বৃহস্পতিবার দপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টীম অভিযান চালায়। অভিযানের সময় ভ্রাম্যমান আদালত মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্ট বালি উত্তোলন কাজে ব্যবহৃত নদীতে ভাসমান বড় বেইজ এর উপর স্থাপিত দুইটি ড্রেজার ও বেশকিছু সেলোমেশিনসহ বিপুল পরিমাণ পাইপ গুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাতামুহুরীর নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যক্তি অনুমোদন ব্যতিত আইন লঙ্ঘন করে নদীর বিভিন্ন পয়েন্টে থেকে ভাসমান ড্রেজার ও সেলোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ অবস্থার কারণে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এনিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের তাগাদা জানানো হয়। এরপরও প্রশাসনের নির্দেশনা অমান্য করে ড্রেজার ও সেলোমেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধ না হাওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।তিনি আরো বলেন, অভিযানের সময় বালু পয়েন্ট থেকে ভাসমান বড় বেইজের ড্রেজার ও মেশিনসহ মোট ১২টি ড্রেজার ভেঙ্গে বেশকিছু পাইপ জব্দ করে গুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। অভিযানের সময় বালু উত্তোলনে নিয়োজিত ১ব্যক্তিকে আটক করা হয়। অবৈধ বালি উত্তোলনকারী বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর