শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১০ পিএম, ২০২১-০১-২৫
নগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটান আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) রাতে ষোলশহর এলাকা থেকে আবুল বশরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার আবুল বশর নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নিজেকে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচয় দেন। আবুল বশর ২ নম্বর গেইট এলাকায় সংগঠিত ডাবল মার্ডারের আসামি বলে জানা গেছে। আবুল বশরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শাহ মো. আবদুর রউফ। রোববার দুপুরে যুবলীগের আয়োজনে মিছিল শুরুর আগে কথা কাটাকাটির জেরে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করেন আবুল বশর। ছুরিকাঘাতে আহত আদিত্য নন্দী মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। তবে ঘটনার পর মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের বিষয়টি কাছে অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নালায় পড়ে গিয়ে আদিত্য নন্দী আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited