শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৫ পিএম, ২০২১-০৮-০৪
চন্দাইশের এসিল্যান্ডের অপতৎপরতার অংশ হিসাবে চন্দনাইশ থানা পুলিশের একটি টীম একটি পিকআপে ব্যাপক ভাংচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পিকআপ চালক আনিসুর রহমানকে বেদম ভাবে মারধর করেছে পুলিশ সদস্যরা। এই নির্মম নির্দয় ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুর ২ টার দিকে চন্দনাইশস্থ কেশুয়া রাস্তার মাথার নিকটবর্তী এলাকায়। এই ঘটনায় দক্ষিণ জেলা চালক- শ্রমিকদের সংগঠনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুরের দিকে চন্দনাইশের এসিল্যান্ড পুলিশসহ ওই এলাকায় দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপ ওই এলাকায় রাস্তায় পাশে পার্কিং করে দাঁড়িয়ে ছিল। পিকআপ নং ঢ- ১১- ২৬৭০। এসিল্যান্ড পুলিশ বহর নিয়ে ওই চালককে অহেতুক হুমকী দমকি করে। এসিল্যান্ডের থাকা পুলিশ টীম উত্তেজিত হয়ে পিকআপ চালক আনিসুর রহমানকে বেদম ভাবে পিটিয়ে আহত করে। পুলিশ টীম এতেও শান্ত না হয়ে পিকআপের সামনের কাঁচসহ পিকআপে ব্যাপক ভাংচুর চালিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্খনীয় হাসপাতালে প্রেরণ করেছেন। দক্ষিণ জেলা ট্রাক- পিকআপ চালক- শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ গাড়ীর চালক গাড়ী নিয়ে রাস্তায় কোন অনিয়ম করলে, তার বিরুদ্ধে রাষ্টিয় আইন রয়েছে। বিধান রয়েছে চালক ও গাড়ীর বিরুদ্ধে মামলার। পুলিশ এসব নিয়ম নীতি না মেনে সন্ত্রাসীদের মতো রাস্তায় গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করার ঘটনা নির্মম ও ন্যাক্কারজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সংশ্লিষ্টদেও বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন দক্ষিণ জেলা ট্রাক- পিকআপ চালক- শ্রমিকরা।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited