চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিচারিক সেবায় ১১১ কিলোমিটারের ভোগান্তি, আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবি

স্টাফ রিপোর্টার :    |    ০৯:২৮ পিএম, ২০২৬-০৮-০৯

বিচারিক সেবায় ১১১ কিলোমিটারের ভোগান্তি, আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবি

এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:

দুর্গম পাহাড়ি জনপদ আলীকদমে বিচারিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দুর্ভোগ অবসানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় আলীকদমসহ পার্শ্ববর্তী থানচি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিচারপ্রার্থীদের প্রায় ১১১ কিলোমিটার দূরে বান্দরবান জেলা সদরে গিয়ে বিচারিক সেবা নিতে হচ্ছে।
এতে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি পোহাতে হচ্ছে নানা ধরনের দুর্ভোগ। বিশেষ করে নারী, প্রবীণ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ দূরত্ব বিচারিক সেবা গ্রহণকে আরও কঠিন করে তুলেছে।
জানা গেছে, ১৯৮২ সালে দেশের বিভিন্ন উপজেলায় ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সরকারি সিদ্ধান্তের আওতায় আলীকদমেও একটি আদালত ভবন নির্মাণ করা হয়। তবে ভবন নির্মাণের পরও সেখানে নিয়মিত বিচারিক কার্যক্রম কার্যকরভাবে চালু হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা আদালত ভবনটি এখন স্থানীয়দের কাছে বিচারিক সেবা বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান আদালত ভবনটি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত বিচারিক কার্যক্রম চালু করা সম্ভব। আলীকদমে সেনানিবাস, থানা, বিজিবি ব্যাটালিয়নসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকায় বিচারিক কর্মকর্তা ও আদালতের নিরাপত্তা নিশ্চিতেরও প্রয়োজনীয় পরিবেশ রয়েছে। পরবর্তীতে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী আধুনিক আদালত ভবন নির্মাণ করা যেতে পারে।
এদিকে গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু) কর্তৃক দাখিল করা একাধিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোতে কার্যক্রম এগিয়েছে বলে জানা গেছে। জনস্বার্থ ও এলাকার প্রয়োজনীয়তা বিবেচনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে সুপারিশ ও মতামত প্রদান করেছে।
সংশ্লিষ্ট কাগজপত্র বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪-এ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠা হলে শুধু আলীকদম নয়, থানচি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিপুলসংখ্যক মানুষও সহজে ও কম সময়ে বিচারিক সেবা পাওয়ার সুযোগ পাবেন। এতে দুর্গম পার্বত্য অঞ্চলে ন্যায়বিচারের প্রবেশাধিকার সম্প্রসারণের পাশাপাশি আইনের শাসন, প্রশাসনিক জবাবদিহিতা ও জনসেবার মান আরও শক্তিশালী হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আলীকদম চৌকি)’ পুনঃপ্রতিষ্ঠা করে বিচারিক কার্যক্রম চালু করবে।

রিটেলেড নিউজ

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাউজান প্রতিনিধি : : পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট...বিস্তারিত


রাউজানের নোয়াপাড়ায় মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রাউজানের নোয়াপাড়ায় মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের বানিজ্যিক প্রাণকেন্দ্র নোয়াপাড়া পথেরহাট চত্বরে মাদ...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু : নিরাপত্তায় চরম গাফিলতির অভিযোগ

সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু : নিরাপত্তায় চরম গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাসে আ...বিস্তারিত


অকাল প্রয়াত দুইজন শিক্ষার্থীর স্মরণে চুয়েটে শোক সভা অনুষ্ঠিত

অকাল প্রয়াত দুইজন শিক্ষার্থীর স্মরণে চুয়েটে শোক সভা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স এন্ড ...বিস্তারিত


আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় পাহাড়ে শান্তির প্রত্যয়ে  ‘ম্রো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত 

আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় পাহাড়ে শান্তির প্রত্যয়ে  ‘ম্রো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ম্রো সম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর