চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দিলেন এনসিপি প্রার্থী সুজা উদ্দিন

স্টাফ রিপোর্টার :    |    ০৫:২৮ পিএম, ২০২৬-০২-০২

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দিলেন এনসিপি প্রার্থী সুজা উদ্দিন

এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ :
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এ.এস.এম (আবু সাঈদ মুহাম্মদ) সুজা উদ্দিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের পানবাজারস্থ জেলা পরিষদ রেস্টহাউজের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আলীকদম উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপি আলীকদম উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জনাব আলী হায়দার রাব্বী।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব আবু সাঈদ মুহাম্মদ সুজা উদ্দিন আগামীর বান্দরবান বিনির্মাণে তাঁর উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বান্দরবান জেলা ও আলীকদম উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ১৪ দফা উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- নিরাপদ পানির স্থায়ী সমাধান, উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রাকৃতিক ও কৃষি সম্পদের যথাযথ ব্যবহার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, প্রবাসীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা, গণমাধ্যমের আন্তর্জাতিক সংযোগ ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি, উচ্চশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়ন বাজেট ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আলীকদম উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা, বান্দরবানকে আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা হিসেবে উন্নয়ন এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সংরক্ষণ।
তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে সীমান্ত অঞ্চলে একটি আধুনিক সীমান্ত বিশ্ববিদ্যালয় স্থাপন, দুর্গম জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সীমান্ত হাসপাতাল প্রতিষ্ঠা এবং আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে মায়ানমার সীমান্তে একটি আন্তর্জাতিক স্থলবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বান্দরবানকে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন শেষে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানবাসীর সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনের শেষপর্বে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামির আমীর জনাব মাসুক এলাহী। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী জনাব এ.এস.এম সুজা উদ্দিনকে ‘শাপলা কলি’ মার্কায় ভোট প্রদান করার জন্য বান্দরবান-৩০০ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এনসিপির নির্বাচনীয় গণসংযোগ ও রাজনৈতিক কার্যক্রম গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর