শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৩:১৭ পিএম, ২০২১-০৭-০৪
চন্দনাইশে কোভিড ১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনের ৩য় দিনেও পৃথক অভিযানে ৩৩ মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি, কালির হাট, বাংলাবাজার, মৌলভীবাজার, সাতঘাটিয়া পুকুর পাড় ও চন্দনাইশ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৃথক অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধি নিষেধ লঙ্ঘন করার অপরাধে ৩৩টি মামলায় ১২ হাজার ৬শ ৪০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সাংবাদিকদের জানান, "জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় তদারকি করছে উপজেলা প্রশাসন। এছাড়া সেনাবাহিনী ও পুলিশ নিয়োজিত আছে। মাস্ক পরিধানে জনসাধারণের মধ্যে উদাসীনতা থাকলেও দোকান ও রেস্টুরেন্ট খোলা রাখার ব্যাপারে ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা প্রতিপালন করতে দেখা গেছে। বাজারগুলোতে লোকজন ভিড় করছে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই বলে জানান তিনি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited