শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৪ পিএম, ২০২২-০২-১১
ঢাকা-চট্টগ্রামে ডাকাত ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য দেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া। গ্রেফতারকৃতরা হলেন- মো.হাসান মাহমুদ (৪০), মো.আনোয়ার হোসেন সোহাগ (৩৫), মো.আব্দুল মতিন (৫০), মিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান প্রকাশ মো.সুমন (২৬), মো. রনা (৩০) ও মো. বাবলু প্রকাশ বাবুল (২৭)। ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, দেওয়ানহাট মোড়ের পোস্তার পাড় জামে মসজিদের সামনে থেকে ডাকাতি করার উদ্দেশ্যে দেশিয় অস্ত্রসহ অবস্থান করার সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। রাতেই নগরের আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপ ছোরা, ১৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, একটি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা (ছিনতাইকৃত) উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ছিনতাইকারীরা ঢাকা, নোয়াখালী, লক্ষীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে ডাকাতি ও ছিনতাই করে আসছে। সাতজনের মধ্যে দুইজনের বাড়ি চট্টগ্রামে। তারা নগরের রাস্তা, বাসে ও সিএনজি অটোরিকশায় ছিনতাই করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited