শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:২৫ পিএম, ২০২৫-১২-০৮
ফেনী জেলার দাগনভুঁইয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামী মেহেদি হাসানকে সিলেনিয়া বাজার থেকে গ্রেফতার করে হয়েছে।
গত ৭ ডিসেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ৭টায় চট্টগ্রাম র্যাব-৭ অভিযান পরিচালনা করে সন্দেহজনক পালাতক আসামী মেহেদি হাসান ইমন (৩২) কে গ্রেফতার করে । তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া থানার চানপুর গ্রামের ইসমাইল হোসেন এর পুত্র।
গত ১৮ অক্টোবর ফেনী জেলার দাগনভুঁইয়া থানাধীন চানপুর এলাকার জনৈক কামাল উদ্দিনের বসত ঘরে ৪/৫ জনের অজ্ঞাতনামা একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ প্রবেশ ভয়ভীতি দেখিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রেমুখে জিম্মীকরে ঘরে থাকা আলমারি এবং ওয়ার ড্রপের তালা ভেঙ্গে ৭১.৫ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ড এবং নগদ ৬ লাখ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১,৬৭,৩৯,০০০/- (এক কোটি সাতষট্টি লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকার মালামাল ও নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়।
ঘটনার পর কামাল উদ্দিন বাবুল বাদী হয়ে ফেনী জেলা দাগনভূঁইয়া থানায় ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলার নং-০৯, তারিখ-১৮ অক্টোবর ২০২৫ইং, ধারা-৩৯৫, পেনাল কোড ১৮৬০।
চট্টগ্রাম র্যাব-৭ সূত্রে বর্ণিত মামলার অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে। নজরদারীর একপর্যায়ে র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সূত্রে বর্ণিত ডকাতির মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মেহেদি হাসান ইমন ফেনী জেলার সদর দাগনভুইয়া থানাধীন সিলোনিয়া বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মেহেদি হাসান ইমন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার দাগনভূঁইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited