শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৫ পিএম, ২০২৬-০১-১৪
ইয়াবা কেনার জন্য ৫০০ টাকা না পেয়ে ওজিয়র রহমান (৩৬) নামে এক মোটারসাইকেল চালককে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত মো. শহীদুল ইসলাম খোকন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরের দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম খোকন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে নগরের ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় থাকতেন। পুলিশ জানিয়েছেন, নিহত ওজিয়র রহমান (৩৬) পেশায় একজন পাঠাও চালক। গত ১১ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ১টার দিকে মোটরসাইকেলযোগে আসার পথে অজ্ঞাত স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পেটের মাঝখানে ছুরিকাঘাতের পর আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে তিনি অজ্ঞান হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ওজিয়র রহমান হত্যায় জড়িত শহীদুল ইসলাম খোকনকে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার খোকন জানিয়েছেন, ঘটনার দিন রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে হালিশহর থানাধীন বুইল্ল্যা কলোনীর কলাবাগান এলাকায় ইয়াবা সেবনকালে ওজিয়র রহমান সেখানে মোটরসাইকেল নিয়ে দাঁড়ান এবং তাঁকে কোথায় যাবেন বলে জিজ্ঞেস করেন। তখন আসামি ইয়াবা কেনার জন্য ৫০০ টাকা দাবি করেন। তিনি আরও বলেন, এতে ক্ষিপ্ত হয়ে ওজিয়র রহমান তাঁকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে আসামি প্যান্টের পেছনের পকেটে থাকা ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করেন। এরপর ওজিয়র রহমান দ্রুত সেখান থেকে চলে যান। পরে ওজিয়র রহমানের মৃত্যুর খবর জানতে পারেন বলে স্বীকার করেছেন আসামি। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আগে থেকে পাঁচটি মামলা রয়েছে। তাঁকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited