চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দেশের ইতিহাসে প্রথবারের মতো রাঙামাটির রাবিপ্রবিতে অনুষ্টিত হতে যাচ্ছে “আইসিবিসি”

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:০৩ পিএম, ২০২৫-০৫-১৩

দেশের ইতিহাসে প্রথবারের মতো রাঙামাটির রাবিপ্রবিতে অনুষ্টিত হতে যাচ্ছে “আইসিবিসি”

রাঙামাটিতে এবার বাংলাদেশের ইতিহাসে ২শ বছরের মধ্যে নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভালের করতে যাচ্ছে রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বহুল কাঙ্খিত এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় দুই শতাধিক বিজ্ঞানী অংশগ্রহন করতে যাচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মো: আতিয়ার রহমান। তিনি জানান, আগামী ১৬ থেকে ১৮ই মে তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের আবহমানকাল ধরে চর্চিত দেষজ চিকিৎসা ও বৈদ্য সংস্কৃতির উপর বিস্তারিত আলোকপাত করা হবে জানিয়েছেন তিনি।
 
মঙ্গলবার রাঙামাটি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ভিসি তার লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার এগার বছরের পথচলায় এক ইতিহাস তৈরীর সন্ধিক্ষণে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পেরেছে। শুধু রাবি-প্রবি নয় বরং গোটা পাহাড়ের ইতিহাসে প্রথমবারের মতো রাঙ্গামাটিতে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল-২০২৫। যার মূল আয়োজনে এ যাত্রায় রাবিপ্রবির সাথে থাকছে বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটি। ভিসি বলেন, উক্ত অনুষ্ঠানে প্রায় ৩৫০ এর অধিক বিজ্ঞানী এবং গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন। তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন গবেষণা আইডিয়া, এবং বালাদেশে বিজ্ঞান উন্নতিকল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক।
 
রাঙামাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই কনফারেন্সে দেশ বিদেশের এত বিপুল সংখ্যক বিজ্ঞানীদের আশাতীত রকমের আগ্রহ আমাদের জন্য সত্যিই এক যুগান্তকারী ঘটনা। তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনের প্রথমদিনে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্ঠা সুপ্রদীপ চাকমা। 

একই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী প্রফেসর ডঃ মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ শাহিনুল আলমসহ বাংলাদেশের প্রায় আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যগণ যাঁরা পর্যায়ক্রমে তিনদিন উপস্থিত থেকে কনফারেন্সকে সামগ্রিকভাবে সুষমায় জড়িয়ে রাখবেন। এই কনফারেন্সের প্লেনারী সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট জীন বিজ্ঞানী, বহুব্র্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবির বায়োসেইফটি প্রধান ডঃ আসাদুলগণি, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ডঃ মুনিরা আহসান।
 
উদ্ধোধনী দিনে "সাইন্স পলিসি ডায়ালগ" বিষয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে যার মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান গবেষণায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশের নানামাত্রিক উন্নয়নে এবং সমস্যা সমাধানে প্রায়োগিক গবেষণার প্রসার ও গবেষণায় বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে সরাসরি সম্পৃক্তকরন বিষয়ে মতামত গ্রহণ ও সুপারিশ প্রস্তুতকরণ।
 
স্বাস্থ্য ও কৃষিতে ইনোভেশন বিষয়ে বাংলাদেশে যে গবেষণা হচ্ছে সেগুলোর ফলাফল উপস্থাপন, তার প্রায়োগিক সম্ভাবনা এবং নতুন বিজ্ঞানীদেরকে সম্পৃক্ত করার এ মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিনে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়োসাইন্স কার্নিভাল যেটিকে রিসার্চ আইডিয়া কনটেস্ট, ৩মিনিটের প্রেজেন্টেশন, ডিবেট ফর সাইন্সের মতো অনবদ্য এবং অত্যন্ত আকর্ষনীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে।
 
পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা দেশজ চিকিৎসার সাথে যুক্ত ট্রেডিশনাল চিকিৎসকদের গল্পও থাকছে কার্নিভালে। আমরা আশা করছি, গবেষণা ফলাফল উপস্থাপন ছাড়াও রাবিপ্রবির সাথে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের একটি শক্ত কলাবোরেশনও গড়ে উঠবে এ কনফারেন্সের মাধ্যমে এবং একই সাথে রাবিপ্রবি পাবে এক নতুন উচ্চতা।
 
প্রেস কনফারেন্সে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং রাঙামাটিস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর