শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৭:৩৮ পিএম, ২০২৬-০৯-১২
আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় নিজের পরিচালনাধীন সেলুন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নেপাল রবিদাস উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবিদাসের ছেলে। ছয় সদস্যের পরিবারে সবার ছোট নেপাল।
তিনি এক ভাইকে সঙ্গে নিয়ে রুস্তমহাট এলাকায় ওই সেলুন পরিচালনা করতেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল রবিদাস তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’। এরপর রাতে সেলুনের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।
পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নেপাল রবি দাসের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited