চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লোহাগাড়া থানার ওসির সাথে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৪:৩০ পিএম, ২০২০-১০-১১

লোহাগাড়া থানার ওসির সাথে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলমান করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদের সাথে উপজেলার সকল সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক, লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মাস্টার প্রদীপ কুমার দাশ, সাবেক সভাপতি মাস্টার সুজিত পাল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি প্রসেংজিৎ পাল, সাবেক সহ-সভাপতি মাস্টার অসীম দাশ, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রিটন দাশ, লোহাগাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও আধুনগর ইউপি’র সাবেক ১নং প্যানেল চেয়ারম্যান শিবু রঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাষ্টার খোকন কান্তি নাথ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজিব কান্তি দাশ,লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক খোকন চন্দ্র দাশ সহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা। 
সভায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, শারদীয় দুর্গাপূজা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজায় সামাজিক দূরত্ব মানতে হবে, মাস্ক পরিধান করতে হবে। পূজা মন্ডপে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আগামী ২২অক্টেবর সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারে উপজেলার ৯ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা অনাড়ম্বর ভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত করতে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিবাস দাশ সাগর।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর