শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৮:৫৯ পিএম, ২০২২-০৯-১৮
দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে এলেন নতুন মুখ। সভাপতি পদে তুমুল লড়াইয়ের পর নির্বাচিত হলেন আবদুল গফুর লালু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন একেএম আসাদ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর শায়লা স্কয়ারে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্ধারণে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। সম্মেলনে মোট ২৯০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৮৭ জন।
ভোট গ্রহণ শেষে কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। ঘোষিত ফলাফলে দেখা গেছে, নবনির্বাচিত সভাপতি আবদুল গফুর লালু পেয়েছেন ৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট এবং গোলাম ফেরদৌস রুবেল পেয়েছেন ৫৪ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একেএম আসাদ ১২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক লিটন পেয়েছেন ৬৩ ভোট।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর, অ্যাডভোকেট জহির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দিন, দক্ষিণ জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পৌর সদরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর ও আবুল কালাম আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited