শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:২৬ পিএম, ২০২১-০১-২৩
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগ আশ্রায়ণ প্রকল্প ২ এর আওতায় রাঙামাটি জেলায় ২৬৮ টি ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর চাবি ও বিশেষ দলিল হস্তান্তর করা হয়েছে।শনিবারে সকালে জিমনেসিয়াম হলরুম থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশব্যাপি আশ্রায়ণ প্রকল্পের আওতায় ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর উদ্বোধনকালে রাঙামাটি জেলা সরাসরি যুক্ত হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো: মীর মোদ্দ্াছছের হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ জেলা প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রায়ণ প্রকল্প ২ এর আওতায় রাঙামাটি জেলায় ৭৩৬ টি ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর বরাদ্ধ হয়েছে। ইতিমধ্যে জেলায় ২৬৮ টি ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর তৈরি সম্পূর্ণ হওয়ায় আজ ২৩শে জানুয়ারী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও উদ্বোধনের পর মালিকানা হস্তার করা হয়।
প্রথম পর্যায় সদর উপজেলায় ৬০টি, বরকল উপজেলায় ১৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৩৫টি, লংগদু উপজেলায় ৩৪টি, কাপ্তাইয়ে ৩০টি, নানিয়ারচর উপজেলায় ২৮টি ও রাজস্থলী উপজেলায় ৬২টি সম্পূর্ণ ঘরের মালিকানা হস্তার করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ঘরসমূহ সম্পূর্ণ হওয়ার পর মালিকানা হস্তান্তর করা হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited