চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলমদার পাড়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৬:৪৬ পিএম, ২০২৬-০৯-০৯

আলমদার পাড়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত

আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় এক আজিমুশশান ওয়াজ, মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার (৪ সেপ্টেম্বর ২০২৬), ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, বিকেল ৩টা থেকে আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক হাফেজ মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী। তিনি দ্বীনি শিক্ষা, নৈতিকতা, আত্মশুদ্ধি এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ ইছা ও সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পটিয়ার জিকিরের ইমাম হযরত মাওলানা ছগীর আহমদ।

মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা এম. এ. রহিম, খতিব, বায়তুশ শরফ জামে মসজিদ, আলমদার পাড়া।

মাহফিল সঞ্চালনা করেন কমপ্লেক্স-সুপার হা. মাও. আবুল হাসানাত মোহাম্মদ নুরুল মোস্তফা। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মামুন অর রশীদ, হিফজ প্রধান হাফেজ কলিম উল্লাহ ও হিফজ সহকারী হাফেজ আতাউল্লাহ।

জিয়াফত ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মাকসুদ আলম, অর্থ সম্পাদক  রহমত উল্লাহ, রাশেদুল আলমসহ সমাজের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের দ্বীনি ও আধ্যাত্মিক মাহফিলের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী জ্ঞান, নৈতিক চেতনা, আল্লাহ ও রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যাশা করা হয়।

উল্লেখ্য, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট মসজিদভিত্তিক একটি আধ্যাত্মিক, অরাজনৈতিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক সাধনা ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর