শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৬:৩০ পিএম, ২০২০-০৯-২৪
লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা পদে ২১ জন ও সাধারণ সদস্য পদে ১৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা (সংযুক্ত) ও রিটা রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সাল আলম এ তথ্য জানিয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুচ্ছফা চৌধুরী,স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী, নুরুল হক নুনু,বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম সিকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন। আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৫৫ জন মনোনয়পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ইউনুচ,স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, সামশুল ইসলাম, মাহমুদুল হক পেয়ারু ও আবদুল মালেক,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল আবছার।
আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল কবির,আলহাজ্ব মাহমুদুল হক বাবুল,স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মিয়া, বিএনপি মনোনীত প্রার্থী আবু নাছের চৌধুরী, নাজিম উদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলম শান্ত বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে আগামী ২০অক্টোবর অনুষ্ঠিত হবে। ২৩সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। নির্বাচনকে সুন্দর ও নিরপেক্ষ ভাবে উপহার দিতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited