চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে জাল জালিয়াতি করে সুপার নিয়োগের অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৭:২৮ পিএম, ২০২৪-১০-০৩

হাটহাজারীতে জাল জালিয়াতি করে সুপার নিয়োগের অভিযোগ

মোঃ শোয়াইব

চট্টগ্রামের হাটহাজারীতে তথ্য গোপন ও জালিয়াতি করে সুপার পদে চাকরি নেওয়া এবং নানা অনিয়মের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার সুপারের বিরুদ্ধে।
উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর বায়তুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোঃ ফরিদুল আলমের বিরুদ্ধে এনিয়ে গত ১২ সেপ্টেম্বর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন মাদ্রাসার বিদ্যুৎসাহী ব্যক্তি মুহাম্মদ ইদ্রিস।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ফরিদুল আলম ১৯৯১ সালে সহকারী মৌলভী পদে যোগদান করেন। তবে, তখন তিনি ছিলেন নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদীয়া কামিল মাদ্রাসার নিয়মিত ছাত্র।
চাকুরীরত অবস্থায় নিয়মিত ছাত্রত্ব বজায় রাখেন যা সম্পূর্ণ নিয়মবহিভূত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসাসমূহ) এর নীতিমালা, ১৯৯৫ এর ১৭(৩) অনুচ্ছেদে ভুয়া তথ্য প্রদান করে শিক্ষক নিয়োগ হলে বেতন ভাতাদি সরকারি অংশ বন্ধ ও বাতিলের বিধান রয়েছে।
এছাড়াও তিনি সহকারি মৌলবি হিসেবে চাকরিতে যোগদান করেন ১৫ই মার্চ ১৯৯১ এবং এমপিও ভুক্ত হন ১লা এপ্রিল ১৯৯১। মাদ্রাসার সুপার পদে যোগদান করেন ২৭ জুন ২০০০। তিনি এমপিও ভুক্তি হওয়ার ৯ বছর ১ মাস ২৭ দিন পর সুপার পদে যোগদান করেন। ১৯৯৫-২০১৮ সাল পর্যন্ত মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনবল কাঠামো সম্পর্কে নীতিমালা ১৯৯৫ প্রয়োগযোগ্য ছিল। তার আলোকে দাখিল মাদ্রাসায় কমপক্ষে ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকার শর্ত থাকলেও তিনি তাও মানেননি। নানা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি সুপার পদে পদায়েন হয়েছেন।
এবিষয়ে অভিযোগকারী মুহাম্মদ ইদ্রিস বলেন, সুপারের নানা জালিয়াতি ও অনিয়মের বিষয়ে আমি আগেও অভিযোগ করেছি। ইউএনও মহোদয় তৎকালীন সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় দুই বছরেও তিনি প্রতিবেদন দেননি।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর