চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রীলঙ্কায় সংকট চরমে, স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৫৪ পিএম, ২০২২-০৪-০৫

শ্রীলঙ্কায় সংকট চরমে, স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি

ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। জীবন রক্ষাকারী ওষুধের অভাবে শ্রীলঙ্কায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই জরুরি অবস্থা।

সরকারি মেডিক্যাল অফিসার অ্যাসোসিয়েশনের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির সাধারণ সম্পাদক শেনাল ফার্নান্দো বলেছেন, এই সিদ্ধান্ত অনেক রোগীদের জীবন বাঁচাবে।

ডা. ফার্নান্দো বলেন, ‘স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার পর, সরকারের উচিত হবে দেশজুড়ে প্রাণ রক্ষাকারী জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করা। ’শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, অর্থনৈতিক সংকট চলতে থাকলে ওষুধ সঙ্কট সামনের দিনগুলোতে আরও ভয়ংকর রূপ নিতে পারে।  

গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশজুড়ে দৈনিক ১০-১২ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রশাসন।  

এই অবস্থায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সর্বদলীয় সরকার গঠনের ডাক ফিরিয়ে দিয়েছে বিরোধীরা। অন্যদিকে কলম্বোসহ বিভিন্ন শহরে গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।  

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে গত কয়েক দিন ধরে ‘হ্যাশট্যাগ গো হোম রাজাপক্ষে’ এবং ‘হ্যাশট্যাগ গোতা গো হোম’ ট্রেন্ড চলছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর