চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পার্বত্য এলাকায় তুলাচাষ সম্প্রসারণে বান্দরবানে কর্মশালা

বান্দরবান প্রতিনিধি :    |    ০৪:৪১ পিএম, ২০২৬-০৫-০২

পার্বত্য এলাকায় তুলাচাষ সম্প্রসারণে বান্দরবানে কর্মশালা

পার্বত্য এলাকায় তুলাচাষ সম্প্রসারণ কৌশল নির্ধারণে বান্দরবানে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোন এর প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (২ মে) সকালে বান্দরবানের বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণাকেন্দ্রের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. আবু তালেবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মো.রেজাউল আমিন। এসময় বিশেষ আতিথি হিসেবে কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরের উপ-পরিচালক মো. কুতুবউদ্দিন, তুলা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক এ এইচ এম কায়কোবাদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বান্দরবানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তৌফিক আহম্মেদ নুর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনায়েত করিম, তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন মৃধা উপস্থিত ছিলেন। এসময় বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার তুলা উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং তুলা চাষী ও সংশ্লিষ্টরা উপস্থিত থেকে কর্মশালায় তুলার চাষ সম্প্রসারণে বিভিন্ন মতামত প্রদান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি তুলাচাষের জন্য বেশ উপযোগী। পাহাড়ের মাটি আবহাওয়া আর জলবায়ু তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন পাহাড়ের বিভিন্নস্থানে তুলার আবাদ বাড়ছে। এসময় বক্তারা পাহাড়ে ক্ষতিকর তামাক চাষ বন্ধ করে তুলা চাষে আগ্রহ বাড়াতে সবার প্রতি আহ্বান জানান।
তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানে আপল্যান্ড তুলা আর পাহাড়ি তুলা এই দুই জাতের তুলার আবাদ হচ্ছে, আর ২০২৬-২৭ অর্থবছরে বান্দরবানে ৫০০ হেক্টর জমিতে আপল্যান্ড তুলা ও ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পাহাড়ি তুলা আবাদ হয়েছে। উন্নতমানের বীজ সরবরাহ, তুলাচাষে কৃষি উপকরণের মূল্য সহনশীল রাখা, বাজারজাত করণ ব্যবস্থার উন্নয়ন, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তুলা চাষ সম্প্রসারণে জাতীয় পর্যায়ে নীতি ও কর্মপরিকল্পনা নেওয়া গেলে পার্বত্য জেলায় তুলার আবাদ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা এসময় আশাবাদ ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর