শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:১৩ এএম, ২০২১-০৩-২৩
গত ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৪৮টি।
মঙ্গলবার (২৩ মার্চ ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ২৩ জন। মোট মারা গেছেন ৩৮৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরে ২৩৪ জন এবং উপজেলায় ৩৮ জন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।
এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নগরের তিনটি প্রবেশমুখে চেক পোস্ট বসানো হচ্ছে। সেখানে মানুষকে সচেতনতার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। প্রথমে সর্তক করা হবে এবং এতে যদি কাজ না হয়, তাহলে কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited