চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাশিয়া হামলা করলে গ্যাস পাইপলাইন ধ্বংসের হুমকি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৪৮ পিএম, ২০২২-০২-০৮

রাশিয়া হামলা করলে গ্যাস পাইপলাইন ধ্বংসের হুমকি বাইডেনের


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে সাক্ষাতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, রাশিয়ার ট্যাঙ্ক বা সৈন্য ইউক্রেন সীমান্ত অতিক্রম করলেই এটি আগ্রাসন হিসেবে ধরে নিয়ে তা করা হবে। এমনটা ঘটলে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে তা (পাইপলাইন) ধ্বংস করে ফেলা হবে।

অপরদিকে রেডিও তেহরানের এক প্রতিবেদনে বলা হয়, নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি হয়ে ইউরোপীয় দেশগুলোতে রফতানি হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি যাতে বাস্তবায়িত না হয় সে জন্য আমেরিকা বহুদিন ধরে চেষ্টা করে আসলেও জার্মানির বিরোধিতার কারণে এতদিন তা সম্ভব হয়নি। এবার ইউক্রেন ইস্যুতে এটি বানচাল করার জন্য একটি মোক্ষম অজুহাত পেয়েছে ওয়াশিংটন।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ‘অত্যাসন্ন’ হয়ে পড়েছে বলে যখন পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে তখন সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় না বলে দাবি করলেও সে প্রতিশ্রুতিতে ভরসা করতে চায় না আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর