শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫০ পিএম, ২০২২-০৪-২৫
খেজুর আমদানির ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আসা একটি ৪০ ফুটের কনটেইনারে ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট পেয়েছে কাস্টম হাউস। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
এ চালানে শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে ৭ কোটি ১১ লাখ টাকা।চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জুবিলি রোডের তিন পোলের মাথার সূচনা ইন্টারন্যাশনালের নামে চালানটি এসেছিল। চালানটির এলসি ইস্যু করা হয় গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখায়। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে গত ২৭ ডিসেম্বর চালানটি জাহাজীকরণ হয়, ৩০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
ডেপুটি কমিশনার (এআইআর) মো. শরফুদ্দিন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,আমদানির দীর্ঘদিন পরও কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল না করায় কায়িক পরীক্ষার লক্ষ্যে রোববার (২৪ এপ্রিল) কনটেইনারটি ফোর্স কিপডাউনের জন্য ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালস লিমিটেডকে চিঠি দেওয়া হয়। ওইদিন ডিপোর ভেতরে কনটেইনার খুলে কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম চালানটি পরীক্ষা করে। কনটেইনারের ২ হাজার ৭৭২টি কার্টনের মধ্যে ১ হাজার ৯৮৩টি কার্টনে উপরে খেজুর ভেতরে মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। ৭৮৯টি কার্টনে ছিল শুধু খেজুর। যার ওজর ১১ হাজার ৮৫৬ কেজি। সিগারেট পাওয়া যায় ৫৫ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা, যার আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। যার মাধ্যমে শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে ৭ কোটি ১১ লাখ টাকা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited