চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কোন দলের ফাঁদে পা দেবে না: সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আইন উপদেষ্টা

আমাদের ডেস্ক :    |    ০৯:৪০ পিএম, ২০২৪-১০-১১

কোন দলের ফাঁদে পা দেবে না: সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আইন উপদেষ্টা

কোন রাজনৈতিক দলের ফাঁদে পা না দিতে  আহবান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের নিয়ে অনেক দল নানা ধরনের খেলা করছে। এ বিষয়ে সজাগ থাকবেন।’  

তিনি বলেন, রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। বাংলাদেশ রাষ্ট্রটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবার। 
আজ শুক্রবার বিকেলে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের মহাপ্রভুর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এসব কথা বলেন। 

ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাববেন না। আপনারা নিজেদেরকে দেশের নাগরিক হিসেবে মনে করবেন। মুসলিম ধর্মের মানুষ যেমন বাংলাদেশের মালিক তেমনি আপনারাও দেশের মালিক। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা সমান অধিকার, সমান প্রত্যাশা, সমান দৃঢ়তা ও সমান আত্মবিশ্বাস নিয়ে বসবাস করবেন’।   

ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে নিহতদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে আইন উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে আপনারাও ভুমিকা রাখবেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করেছেন। নতুন বাংলাদেশে ধর্ম পালনের অধিকার সকল ধর্মের মানুষের সমান।  

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুডিশিয়াল বিভাগে হস্তক্ষেপ করেন না। বিচার বিভাগও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ও হামলাকারীদের জামিন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী  সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহ খানেকের মধ্যেই ট্রাইব্যুনাল গঠিত হবে। জুলাই-আগষ্টের গণহত্যার তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক আলামত সংগ্রহ করা হয়েছে। গণহত্যার বিচার শুরু হলে অনেক প্রশ্ন এবং দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে।

সনাতন ধর্মের নেতার সত্য নারায়ন সারদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, পুজা উদযাপন পরিষদের সদস্য এডভোকেট কল্যাণ সাহা, পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা,  থানা বিএনপির সভাপতি ও পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর