চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নিউক্যাসলের মাঠে হোঁচট খেল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক :    |    ১২:১৫ পিএম, ২০২১-১২-২৮

নিউক্যাসলের মাঠে হোঁচট খেল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে থাকা নিউক্যাসলের বিপক্ষে জিততে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। হারতে বসা দলটিতে শেষদিকে এসে গোল করে রক্ষা করেন উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি।


সোমবার রাতের ম্যাচটিতে নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের হয়ে গোল করেন আলাঁ সাঁ-মাক্সিমাঁ। রেড ডেভিলসদের হয়ে গোলটি আসে কাভানির পা থেকে।

নিজেদের মাঠে খেলতে নেমে সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। রাফায়েল ভারানের পা থেকে চিটকে আসা বল পেয়ে শন লংস্টাফ পাস করেন আলাঁ সাঁ-মাক্সিমাঁর কাছে। রেড ডেভিল ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ এক শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে মরিয়া ম্যানইউ প্রথমার্ধে আর গোল পায়নি।

বিরতির পর খেলতে নেমে ফের গোল খেতে বসেছিল রালফ রাংনিকের দল। তবে গোলরক্ষকের প্রচেষ্টায় এবারের মতো রক্ষা পায় ম্যানইউ। আক্রমণ-পাল্টা আক্রমণে একসময় দলটিকে সমতায় ফেরান কাভানি। প্রথম শট প্রতিপক্ষের পায়ে লেগে ব্যর্থ হয়ে ফিরে এলে ফিরতি শটে সফল হন উরুগুইয়ান এই স্ট্রাইকার। তার গোলেই হার এড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে ম্যানইউ। ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নিউক্যাসল। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। 


 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর