চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চলতি বছর গ্যাসের মূল্য দ্বিগুণ হবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:৪৪ পিএম, ২০২২-০৮-১৭

চলতি বছর গ্যাসের মূল্য দ্বিগুণ হবে: রাশিয়া

 চলতি বছর অর্থাৎ ২০২২ সালেই নিজেদের রপ্তানিযোগ্য গ্যাসের মূল্য দ্বিগুণ হবে বলে পূর্বাভাস দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, প্রতি এক হাজার ঘন মিটার গ্যাসের গড় মূল্য বেড়ে ৭৩০ ডলারে দাঁড়াতে পারে। এদিকে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস রপ্তানি কমিয়েছে পুতিন প্রশাসন। বুধবার (১৭ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে পশ্চিমা দেশগুলো। এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপে গ্যাসের সরবরাহ কমিয়েছে রাশিয়া। তাছাড়া গ্যাসের দাম রাশিয়ার মুদ্রায় পরিশোধ করতে অস্বীকার করায় ইউরোপের বেশ কিছু দেশে গ্যাসের সরবরাহ বন্ধ রেখেছেন পুতিন।

এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে গ্যাসের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এদিকে রাশিয়ার অর্থমন্ত্রণালয় পূর্বাভাসে জানিয়েছে, গ্যাজপ্রম দ্বারা পাইপলাইনে গ্যাস রপ্তানি এই বছর কমে ১৭০ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটারে দাঁড়াবে। যদিও মে মাসে পূর্বাভাস দেওয়া হয়েছিল ১৮৫ বিলিয়ন ঘন মিটার। ২০২১ সালে পাইপলাইনের মাধ্যমে ২০৫ দশমিক ৬ বিলিয়ন ঘন মিটার গ্যাস রপ্তানি করা হয়।

অন্যদিকে রাশিয়া থেকে ফের জ্বালানি তেল আমদানি শুরু করেছে জাপান। দেশটির অর্থমন্ত্রণালয় জানিয়েছে, জুলাই থেকে আমদানি শুরু হয়েছে। এর আগে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ রাখে জাপান। রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ছিল এর অন্যতম কারণ। তাছাড়া ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে জাপানও রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জুলাই মাসে জাপান কী পরিমাণ রাশিয়ান তেল আমদানি করেছে তা স্পষ্ট করে জানায়নি মন্ত্রণালয়টি। তবে বলা হয়, গত বছরের একই সময়ের চেয়ে ৬৫ দশমিক ৪ শতাংশ কম জ্বালানি তেল আমদানি করা হয়েছে। তাছাড়া এলএনজি আমদানি কমেছে ২০২১ সালের জুলাইয়ের চেয়ে ২৬ দশমিক ১ শতাংশ। পাশাপাশি কয়লার আমদানি কমেছে ৪০ দশমিক এক শতাংশ।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর