শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৮ এএম, ২০২১-০৩-০২
নগরীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ১০৮ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ১০৮ জন।
মঙ্গলবার (২ মার্চ ) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
অন্যদিকে চট্টগ্রামে করোনা টিকা কার্যক্রমে গতকাল (১ মার্চ) সোমবার টিকা নিয়েছেন ১১ হাজার ৯৬৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ১১৩ জন টিকা নিয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২৯ টি নমুনা পরীক্ষা করে ১০৯ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯৯ জন এবং বিভিন্ন উপজেলায় ১০ জন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১ নমুনা পরীক্ষায় দুইজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬২ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ এসেছে।
নগরের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় আটজন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২ জনের নমুনা পরীক্ষায় আটজন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪ নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited