শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৪:৪৫ পিএম, ২০২৫-১২-২০
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। আজ (শনিবার) সকালে উপজেলার কমলদহ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপন চন্দ্র নাথ মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে। তিনি পেশায় রিকশাভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে দীপন একটি গোডাউন থেকে পণ্য নিয়ে রিকশাভ্যানে করে কমলদহ এলাকা থেকে বড়দারোগাহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তার ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আঘাত পান এবং মাথায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ওই সড়কে থাকা এক পথচারীও আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, শনিবার সকালে কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited