শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:০৬ পিএম, ২০২২-০২-২৩
রাশিয়ার ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবারই এই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।
এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার সেনাপ্রধান ও রুশ আইনসভার ডুমার ৩৫১ জন ডেপুটি থাকবেন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
ইইউ’র সদস্য দেশগুলোর স্বাক্ষরের পর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইইউয়ের এই আসন্ন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের ঘোষিত নিষেধাজ্ঞার চেয়ে বেশি কঠোর।
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পুতিনের এমন সিদ্ধান্তে ইউক্রেনের সাধারণ নাগরিকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
এর পরই রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
এদিকে, রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যে তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক।
এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত। যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো, রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পদাঙ্ক অনুসরণ করে জাপানও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited