শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৯:২৭ পিএম, ২০২২-০৭-১৪
কয়েকদিন ধরেই ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন চলছে। পরবর্তী গন্তব্য হিসেবে বেশিরভাগ রিপোর্টই বলছে চেলসির কথা।
এরই মাঝে পিএসজির নাম আসলেও সে খবর উড়িয়ে দেয় ফরাসি সংবাদমাধ্যম লেকিপ।
বায়ার্ন মিউনিকে যাওয়া নিয়েও গুঞ্জন উঠেছিল রোনালদোর। কিন্তু পর্তুগিজ এই তারকার জন্য অতিরিক্ত বেতন বাড়াবে না বলে ক্লাবটি জানিয়ে দেয়। এখন শুধু চেলসিই রয়েছে এই দৌড়ে। বিষয়টি আরও পরিষ্কার হয় রোনালদোর বন্ধু এদু আগুইরি হঠাৎ করেই নাকি ইনস্টাগ্রামে চেলসির অফিশিয়াল পেজ ফলো করার পর।
এদিকে সংবাদপত্র 'লাতিন টাইমস' জানায়, চেলসির নতুন মালিক টড বোহেলি রোনালদোকে দলে ভেড়াতে যথেষ্ট আগ্রহী। তিনি এর আগে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে কথাও বলেছেন।
আসলে ইউনাইটেড ছাড়তে চেয়ে বেশ বিপদেই পড়েছেন রোনালদো। তাকে কিনতে যে বিপুল পরিমাণ টাকা লাগবে, সেটা দেওয়ার সামর্থ্য অনেক ক্লাবেরই নেই। বড় ক্লাবগুলো তো সরে যাচ্ছে। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকে দলে নিয়েছে, তাই তারা রোনালদোকে নেবে না। তাই রোনালদোর বন্ধু চেলসির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ ফলো করাকে রোনালদোর চেলসিতে যোগ দেওয়া বা চেলসির সঙ্গে কথাবার্তা এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited