চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৪১ এএম, ২০২১-০৩-২৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি, সিএনএন।

বোল্ডার পুলিশ প্রধান মেরিস হেরাল্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কিং সপার্স সুপারমার্কেটে বোল্ডারের এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। পুলিশ বলছে এই ঘটনা তদন্ত হচ্ছে। অনেক দূর থেকেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।

বোলডার পুলিশ এই ঘটনার ২০ মিনিট টুইট করেছে। সেখানে বলা হয়েছে, বন্দুকধারী টেবিল মেসার কিং শপার্স স্ট্রিটে হামলা চালিয়েছে। এর দু'ঘণ্টা পরে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি জানি না এখানে কি হচ্ছিল। আমি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। এক বন্দুকধারী লোকজনের ওপর গুলি চালাচ্ছিল।

অপর এক প্রত্যক্ষদর্শী গোলাগুলির ঘটনা ভিডিও করেছেন। সেখানে দেখা গেছে সুপারমার্কেটের ভেতরে এবং বাইরে মরদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এক টুইট বার্তায় কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই শোক এবং বিষাদের সময়ে হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর