শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৭:২৪ পিএম, ২০২১-০১-২৩
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় বান্দরবান পার্বত্য জেলা প্রশাক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করা হয়। অনু্ষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উক্ত অনু্ষ্ঠানের মাধ্যমে বান্দরবানে ১ম পর্যায়ে সরকারী ভাবে নির্মিত ৩৩৯ টি গৃহ ৭ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি, ৬৯ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এএফডব্লিউসি,এনডিসি, পিএসসি, ডিজিএফআই ডেট কমান্ডার লেঃ কর্ণেল হাসান মাসুদ, পিএসসি,৬৯ ব্রিগেডের জি-২ আই মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন,জেডি এনএসআই মোঃ মোস্তাফিজুর রহমান,পুলিশ সুপার জেরিন আখতার, বিপিএম, জেলা আনসার ভিডিপি কমান্ডার শাহাদত হোসেন, বিবিএম,অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল আলম, সিভিল সার্জন ডাঃ অং শৈ প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাস,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited