শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:১৬ পিএম, ২০২১-০৬-২২
কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মানিত পরিচালক হাজী মােঃ ইলিয়াছ এর মৃত্যুতে মঙ্গলবার (২২জুন) সকাল ১১টায় চেম্বার কার্যালয়ে এক শােক সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বার সভাপতি মােহাম্মদ আলী সভাপতিত্ব করেন।
উক্ত শােক সভায় সর্ব জনাব, ড. মােঃ ছানা উল্লাহ, মাহবুবুল হক মুকুল মিজানুর রহমান চৌধুরী, আর জাফর ছিদ্দিকী, আবুল কাশেম, নাজমুল হক চৌধুরী বাবুল, মােরশেদ মােহাম্মদ আলী, মােহাম্মদ আলমগীর, মােঃ সেলিম উদ্দিন, টিপু সুলতান সহ আরাে অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত শােক সভায় সর্ব জনাব ড. মােঃ ছানা উল্লাহ, মাহবুবুল হক মুকুল, আবু জাফর ছিদ্দিকী, নাজমুল হক চৌধুরী বাবুল তাঁর জীবনের বিভিন্ন দিক ও কার্যাবলীর উপর বিস্তারিত আললাচনা করেন। বক্তারা বলেন, তিনি নির্ভীক, সত্যনিষ্ঠ ও কর্মবীর ব্যক্তি ছিলেন। তিনি একাধারে সাংবাদিক, সমাজকর্মী ও মানবাধিকার কাজে নিবেদিত ছিলেন। জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পের সমস্যা সমাধানে তিনি সােচ্ছার ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা একজন সুযােগ্য ব্যক্তিকে হারালেন। এতে জেলা ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করা হয়।
সভাপতি তাঁর বক্তব্যে জনাব হাজী মােঃ ইলিয়াছ এর কর্মদক্ষতার প্রশংসা করেন। তাঁর মৃত্যুতে কক্সবাজার চেম্বার একজন দক্ষ পরিচালককে হারালেন। সভাপতি মহােদয় তাঁর মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেন এবং শােক সংসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভাশেষে খানেকায়ে হামেদিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা বেলাল উদ্দিন জনাব হাজী মােঃ ইলিয়াছ এর রূহের মাগফেরাত কামনা করে মােনাজাত পরিচালনা করেন।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited