চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বদলীর আদেশ ঠেকিয়ে বহাল তবিয়তে রেলের দূর্নীতিবাজ মোহাম্মদ সেলিম

একই প্রকল্পে এক যোগে ৪ লাভজনক পদে দায়িত্ব পালন:৫০কোটি টাকা আত্মসাতের তদন্তে দুদক

আমাদের ডেস্ক :    |    ০৪:৩৮ পিএম, ২০২৫-১১-২৬

বদলীর আদেশ ঠেকিয়ে বহাল তবিয়তে রেলের দূর্নীতিবাজ মোহাম্মদ সেলিম

আবু ফাতাহ মোহাম্মদ কুতুব উদ্দিন:
বদলীর আদেশ ঠেকিয়ে বাংলাদেশ রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের মোহাম্মদ সেলিমের পুর্বতন  পদে বহাল থেকে দূর্নীতি অব্যাহত রাখার পাশাপাশি তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার দূর্নীতি অনুসন্ধানের দুদক টিমকে বশে করার মিশন নিয়ে মাঠে নেমেছেন মর্মে গুরুতরো অভিযোগ পাওয়া গেছে।  
রেলের উপপরিচালক জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত এক দপ্তরাদেশে দেখা যায় চলতি বছরের ৩ সেপ্টেম্বর   বাংলাদেশ রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের বদলি ও পদায়ন আদেশে মোহাম্মদ সেলিম কে তার বর্তমান পদ বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, পাহাড়তলী চট্রগ্রাম থেকে বিভাগীয় সংকেত প্রকৌশলী, সি আর বি, চট্টগ্রাম এবং নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে টেলিযোগাযোগ প্রকৌশলী, সি আর বি, চট্টগ্রাম। এই দপ্তরাদেশের ১২ দিন পরে অদৃশ্য শক্তির বলে গনেশ উল্টে গেলো। ১৬ সেপ্টেম্বর ২০২৫ আরেকটি দপ্তারাদেশে মোহাম্মদ সেলিমকে বদলি না করে পূর্বের যায়গায় বহাল রাখা হয়। প্রশ্ন উঠেছে মোহাম্মদ সেলিমের এই ক্ষমতার উৎস কোথায়? দুর্নীতি দমন কমিশনে অভিযোগ রয়েছে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। চলছে তদন্ত । আর এই তদন্তে উঠে এসেছে মোহাম্মদ সেলিমের এক গড ফাদারের নাম। দোহাজারী হতে কক্সবাজার ডুয়েল গেজ রেল প্রকল্পে নিম্নমানের যন্ত্রপাতি ও মালামাল ব্যবহার এবং চুক্তির শর্ত লঙ্ঘন করে ৫০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগে দুদক আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে। 
অভিযোগে বলা হয়েছে—একই প্রকল্পে তিনি একযোগে চারটি লাভজনক পদে দায়িত্ব পালন করে ব্যাপক প্রভাব খাটিয়েছেন। তাকে বদলির নির্দেশ দেওয়া হলেও তিনি যোগদান না করে প্রভাব খাটিয়ে আগের দায়িত্বেই বহাল থাকেন। 
স্থানীয় সূত্রের দাবি, তিনি সপ্তাহে দুই–তিন দিন স্বল্প সময়ের জন্য অফিস করেন এবং মূলত টেন্ডার-সংক্রান্ত ফাইলে স্বাক্ষর দিতেই উপস্থিত হন।
অনুসন্ধান সূত্র জানায়, প্রকল্পের নয়টি স্টেশনের সংকেত ও টেলিকম ব্যবস্থায় গুরুতর অনিয়ম পাওয়া গেছে। বিদেশ থেকে আনার কথা থাকলেও রডিং স্থানীয়ভাবে নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, যা ইতোমধ্যেই মরিচা ধরে নষ্ট হওয়ার পথে। চুক্তি অনুযায়ী শিল্পকারখানার মানের এয়ারকন্ডিশনার দেওয়ার কথা থাকলেও বসানো হয়েছে সাধারণ গৃহস্থালি এসি—ফলে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে বিকল হওয়ার ঝুঁকি বাড়ছে। নয়টি স্টেশনের মোট ১৮টি মেকানিক্যাল পয়েন্ট নিম্নমানের লোকাল যন্ত্রাংশ দিয়ে তৈরি হওয়ায় সিগন্যালিং সমস্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এমনকি ব্লক কমিউনিকেশনের জন্য আবশ্যক এক্সেল কাউন্টারও স্থাপন করা হয়নি, যা রেল চলাচলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। সিগন্যাল লাইটে ব্যবহৃত এলইডিগুলো এতটাই নিম্নমানের যে চালকরা সঠিকভাবে নির্দেশনা বোঝা নিয়ে সমস্যায় পড়ছেন। এছাড়া চুক্তি অনুযায়ী কপার রড ব্যবহারের কথা থাকলেও আয়রন রডে কপার রঙ লাগিয়ে তা ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।রিসেটেলমেন্ট শাখায় জমির মূল্য অস্বাভাবিকভাবে বেশি দেখিয়ে কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগও অনুসন্ধানে উঠে এসেছে।
এদিকে মো. সেলিমের নামে-বেনামে চট্টগ্রামের খুলশী ও কাজির দেউরিতে ফ্ল্যাট এবং ঢাকার বসুন্ধরায় ছয় কাঠা জমিসহ বিপুল সম্পত্তির তথ্যও দুদক খতিয়ে দেখছে। 
দুদক সুত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে সাতদিনের মধ্যে তথ্য দিতে চট্টগ্রামের মহাপরিচালক বরাবরে চিঠি দেওয়া হয়েছে।
অভিযুক্ত রেল কর্মকর্তা হলেন মোহাম্মদ সেলিম। তিনি চট্টগ্রাম বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তিনি উপ পরিচালক (সিগন্যাল অ্যান্ড টেলিকম) হিসেবে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ প্রকল্পে দায়িত্বে রয়েছেন। এছাড়া ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তিনি উপ-পরিচালক (রিসেটেলমেন্ট) হিসেবে দায়িত্বে রয়েছেন।
গত ২৬ অক্টোবর রেলওয়ে চট্টগ্রামের মহাব্যবস্থাপক বরাবরে তথ্য চেয়ে চিঠি দিয়েছেন সহকারী পরিচালক মো. আব্দুল মালেক। চিঠিতে সাত কর্মদিবসের মধ্যে সকল নথির সত্যায়িত ছায়ালিপি জমা দিতে বলা হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে—কক্সবাজার রেলপথ প্রকল্পের ৯টি স্টেশনের সংকেত ও টেলিকম যন্ত্রাংশ ক্রয়ের বিজ্ঞপ্তি, দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারগণ কর্তৃক দাখিলকৃত মূল্যতালিকাসহ সকল রেকর্ডপত্র, বিভিন্ন পর্যায়ে গঠিত কমিটির দালিকা ও কমিটির প্রতিবেদন, নেগোসিয়েশন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ, পরামর্শকসহ অন্যান্যদের নিয়োগ সার-সংক্ষেপ, বিভিন্ন পর্যায়ের অনুমোদন, চুক্তি, অর্থসংস্থান, পেমেন্ট, নোটশিটসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি দিতে। এছাড়া মোহাম্মদ সেলিমের এনআইডি, পাসপোর্ট কপি, স্থায়ী-বর্তমান ঠিকানাসহ মুঠোফোন নম্বরও দিতে বলা হয়।
দুদকের দুই সদস্যের অনুসন্ধান কমিটিতে রয়েছেন—সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এবং উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান।
এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও উত্থাপিত হয়েছে। দুদক ইতোমধ্যে রেলওয়ের মহাপরিচালকের কাছে মো. সেলিমের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্থায়ী-বর্তমান ঠিকানা, মোবাইল নম্বরসহ সব ব্যক্তিগত তথ্য চেয়ে চিঠি দিয়েছে। পাশাপাশি যন্ত্রপাতি ক্রয়ের দরপত্র, নোটশিট, চুক্তিপত্র ও মূল্যতালিকাসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র চাওয়া হয়েছে। রেল ভবন থেকেও পূর্বাঞ্চলীয় জিএমকে এসব তথ্য সরবরাহের জন্য আলাদা নির্দেশ পাঠানো হয়েছে মর্মে জানা গেছে।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর