চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-১৪ আসনে কারচুপির অভিযোগ অলি আহমদের

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৬:২৩ পিএম, ২০২৬-০২-১৪

চট্টগ্রাম-১৪ আসনে কারচুপির অভিযোগ অলি আহমদের

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ভোট কারচুরির অভিযোগ এনেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেন তিনি। নিজের কর্মী-সমর্থকদের সুশৃঙ্খলভাবে দিন কাটানো এবং কারও সঙ্গে ঝগড়াঝাটি না করারও অনুরোধ জানান তিনি। ওই আসনে এবার ছেলে অধ্যাপক ওমর ফারুককে প্রার্থী করেছিলেন অলি আহমদ। আসনটিতে বিএনপির প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ওমর ফারুক নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট পেয়ে ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে হেরে যান। অলি আহমদ বলেন, ‘বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে। আমরা পরাজিত হইনি। পরাজিত হয়েছে আমার নির্বাচনি এলাকার জনগণ। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আমরা লক্ষ্য করেছি বিকেল ৪টার পর থেকে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে। বিশেষ করে তিনটি জায়গায়। হাসিমপুর তরুণ সংঘ স্কুল, হাসিমপুর বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দোহাজারী আবদুর রহমান হাই স্কুলে সাড়ে ৪টার পরে অপরিচিত কয়েকশ লোক জোরপূর্বক প্রবেশ করে। হয়তো ওখানে যারা প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন, তাদের সঙ্গে পূর্বপরিকল্পনা ছিল এভাবে কাজ করার জন্য। তারা অনেকগুলো ব্যালট পেপার সেখানে ডুকিয়ে দিয়েছেন।’ এলডিপির সভাপতি বলেন, ‘এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন, আড়াইটা-৩টার পর থেকে আমাদের যারা নেতাকর্মীরা কেন্দ্রের বাইরে দায়িত্বরত ছিলেন, তাদের পিটিয়ে বের করে দিয়েছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের যারা কাজ করছিলেন, তাদের মারপিট করেছে। অন্যদিকে জসিম ৬-৭টা মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং সন্ধ্যার আগে-পরে প্রায় ৩০-৪০টা মাইক্রোবাস, ট্রাক নিয়ে মিছিল করে উপজেলা সদরে এসেছেন।’ বিপক্ষের জয়ী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে অরি আহমদ বলেন, ‘আর্মি ক্যাম্প ছিল, থানা ছিল, প্রশাসন ছিল, তাকে (জসীম) বারণ করেনি। তারা (জসীমের কর্মী) উপজেলা হেডকোয়ার্টারে এসে তছনছ করেছে। আমার কর্মীদের আমি অনেক কষ্ট করে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, তারা একতরফাভাবে কাজ করেছেন। বিভিন্ন জায়গায় ছাতা প্রতীকের এজেন্টদের সাড়ে ৪টার পর বের করে দিয়েছেন। এছাড়াও ওমর ফারুকের প্রায় সাড়ে ৪ হাজার ভোট বাতিল বলে গণ্য করেছে। আমাদের এজেন্টরা যখন এটা চ্যালেঞ্জ করেছে, তাদের এগুলো দেখানো হয়নি। সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওমর ফারুককে পরাজিত করার জন্য ব্যবস্থা করেছে।’ তিনি বলেন, ‌‌‘আপনারা যদি মনে করেন প্রফেসর ওমর ফারুক পরাজিত হয়েছে, ড. কর্নেল অলি আহমদ পরাজিত হয়েছে, আমরা পরাজিত হইনি। আল্লাহর মেহেরবানি, আমার নবীর দয়া, মুক্তিযুদ্ধ কখনো পরাজিত হয় না। মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না। পরাজিত হয়েছে- টাকা এবং আমার নির্বাচনি এলাকার কিছু লোক।’ প্রশাসন নীরব রয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘এখন কিছু উচ্ছৃঙ্খল ছেলে আমাদের কর্মীদের ওপর আক্রমণ করছে, প্রশাসন নীরব। প্রশাসনের উচিত দুই দিন এলাকায় বসে প্রত্যেকটি জায়গায় পেট্রোলিং করা। কোনো স্থানে সমস্যা হচ্ছে কি না, তা দেখা। তারা এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সুতরাং ওমর ফারুকসহ বাংলাদেশের বিভিন্ন প্রার্থী, যারা এক থেকে দেড় হাজার ভোটে পরাজিত হয়েছেন, এটা সুপরিকল্পিতভাবে, অত্যন্ত সুক্ষভাবে এ কাজটা করা হয়েছে।’

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর