শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:১৮ পিএম, ২০২২-০১-১৬
অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী যারাআহসান হাবিব নাসিম, শাহাদাৎ হোসেন নিপু, ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক হাসান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জানুয়ারি। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে চলচ্চিত্রের শিল্পীদের দুই প্যানেলের প্রার্থীদের তালিকা।
তবে শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাট্যাঙ্গনের শিল্পীরা।
শিল্পী সংঘের নির্বাচনে এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন আহসান হাবিব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। সাধারণ সম্পাদক পদেও লড়ছেন দু’জন। তারা হলেন রওনক হাসান ও কবীর টুটুল। সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- তানভীন সুইটি, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু।
এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি, হাসান জাহাঙ্গীর ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। এই নির্বাচনে ভোটার সংখ্যা ৭৪৮ জন। আসছে ২৮ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ চলবে।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited