চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৮৯ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৯ পিএম, ২০২০-১১-১২

নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৮৯ জনকে অর্থদণ্ড

নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৮৯ জনকে ১৭ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৩০ জনকে আটক করে মুচলেকা নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোতোয়ালী থানাধীন টেরিবাজার, হাজারীগলি, চেরাগী পাহাড়, হকার্স মার্কেটে এলাকায় পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ও মো. আলী হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, করোনা প্রতিরোধে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে জনাকীর্ণ এলাকায় ঘোরাঘুরি করছে যা স্বাস্থ্যবিধির সম্পূর্ণ লঙ্ঘন যার ফলে নিজেকে ও অন্যদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। অভিযানে দেখা যায় বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকুরিজীবী, ড্রাইভার, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষ মাস্ক পরিধানে অবহেলা, অবজ্ঞা করছে। তিনি বলেন, সরেজমিনে দেখা যায় অনেকেই অবহেলা করে মাস্ক পরেননা। বিভিন্ন অজুহাত দেখান তারা যার কোন যথার্থতা নেই। যার ফলে ৮৯ জনকে মোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ জনকে আটক করে মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বলেন, প্রথম থেকেই আমরা মাস্ক পরাসহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণাসহ মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করে আসছি। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই অবহেলা করে মাস্ক পরছেননা যার ফলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আটকসহ অর্থদন্ড দেয়া হচ্ছে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর