শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:১১ পিএম, ২০২৫-০৮-২৪
উত্তর চট্টগ্রামের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিযাত্রিক পরিষদ-এর আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ২৩ আগস্ট বিকেলে উপজেলার জাফতনগর লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল-আল মামুনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ও অভিযাত্রিক পরিষদের প্রাক্তন সভাপতি প্রফেসর এ.এফ.এম আওরঙ্গজেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়া উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এম. সরোয়ার কামাল, প্রাক্তন সভাপতি এস.এম. জাকারিয়া, আলহাজ্ব আবু তাহের জসিম, অধ্যাপক নাছির উদ্দিন চৌধুরী, মো. আলমগীর, মোঃ ইব্রাহিম ও মোঃ আব্দুল হাই।
সংবর্ধিত অতিথিদ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের লেকচারার আবদুল মোতালেব (মুবিন), অধ্যাপক দয়াল কান্তি রায়, শিক্ষক নজিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঈন আবছার, মহসিন হায়দার, মো. সাদ্দাম হোসেন, মো. আমান উল্লাহ, আহ্বায়ক শহীদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মো. আলমগীর হোসাইন, জনি বড়ুয়া, হাছান উদ্দীন, আহমেদ রেজা সাকিব, জহিরুল আজম, হাসান রেজা, সিপাত, ইয়াছিন আরাফাত, তারেক হাসনাত, মো. মাসুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পথচলায় সাহস, অনুপ্রেরণা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited