শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:২০ পিএম, ২০২৬-০২-১৪
চট্টগ্রামের রাউজানে ঝোপের ভেতর থেকে একটি দেশীয় পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। র্যাব জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ায় অভিযান চালায়। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের কার্তুজ ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited