শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:২৯ পিএম, ২০২২-০৩-৩০
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের আট সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কঙ্গোর ওই অঞলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকী দুইজন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য।
কিভু প্রদেশের রাজধানী গোমায় নেওয়া হয়েছে মরদেহগুলো। মঙ্গলবার এক শোকবার্তা দিয়ে পাকিস্তানের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন।
তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ মিশন এবং তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।
সূত্র: সিএনএন
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited