শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:৪৫ পিএম, ২০২১-১২-০৯
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুধবার হেরে যাওয়ার ‘ই’ গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে এখন দলটিকে ইউরোপা লিগে খেলতে হবে।
৬ ম্যাচে বার্সার সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। ১৭ বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব টপকাতে ব্যর্থ হলো কাতালানরা।
বায়ার্নের বিপক্ষে খেলতে নেমে কখনোই শক্তিশালী মনে হয়নি বার্সেলোনাকে। ৩৪ মিনিটের মাথায় গোল খায় তারা। রবার্ট লেভান্ডভস্কির ক্রস থেকে হেডে গোল করে যান টমাস মুলার। ৪৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান লেরয় সানে। দুর্দান্ত শটে পরাস্ত করেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানকে। প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে যায় জাভির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় গোল করেন বায়ার্নের জামাল মুসিয়ালা। ০-৩ গোলে পিছিয়ে যায় বার্সা। গোটা ম্যাচে মাত্র দু’বার গোলের মধ্যে শট রাখতে পেরেছিল তারা। কিন্তু ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করতে পারেননি ডেম্বেলেরা।
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে দেয় বেনফিকা। এই জয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে তারা। বায়ার্নের সঙ্গে এই গ্রুপ থেকে পরের পর্বে যাচ্ছে পর্তুগালের এই ক্লাব।
স্পোর্টস ডেস্ক : : আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই ত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন দাস। এশিয়া কা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited